1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁ'দা না পেয়ে ব্যবসায়ীর শরীরে আ'গুন দেওয়ার চেষ্টা, প্রধান আ'সামি গ্রে'প্তার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁ’দা না পেয়ে ব্যবসায়ীর শরীরে আ’গুন দেওয়ার চেষ্টা, প্রধান আ’সামি গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

চাঁ’দা না পেয়ে ব্যবসায়ীর শরীরে আ’গুন দেওয়ার চেষ্টা, প্রধান আ’সামি গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুর শহরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার শহরের উত্তর তেমুহনী এলাকার মৃত ধনু মিয়ার ছেলে।পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দেলোয়ার হাতে পেট্রোলের বোতল নিয়ে উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের দোকানে ঢোকেন। তিনি দোকানের মালামালের ওপর পেট্রোল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকানে বসে থাকা কৃষ্ণ পাল নামের আরেক ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালান দেলোয়ার।

খবর পেয়ে স্থানীয় লোকজন শাহেদকে উদ্ধার করতে এগিয়ে এলে দেলোয়ার, তার ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দেলোয়ারের মারধরের শিকার হন দোকানের কর্মচারী সোহাগও। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্পূর্ণ ঘটনার দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। মামলায় দেলোয়ারকে প্রধান আসামি এবং শাকিল ও মুন্নাকে সহযোগী আসামি করা হয়।

লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। বাজারে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, এতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি চাঁদা দাবি ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্তরা মাদকাসক্ত। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)