1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অ'সুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অ’সুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অ’সুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদন : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিম ও বনরুটি খাওয়ার পর হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বেশি অসুস্থতাবোধ করায় তাদের হাসপাতালে নেওয়া হয়। মোট ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, শিক্ষার্থীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবারই পেটে ব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ে খাবার সরবরাহ করছে। কিন্তু খাবারের মান যাচাইয়ের ক্ষেত্রে আরো কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হলে সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার বিষয়ে বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার বিষয়ে বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের ৪টি বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)