জাহাজটি তেল খালাস করছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।তবে এসব খবর প্রকাশের পর ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।এর আগে গত ৩১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সঙ্গে এআই-নির্মিত একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে খার্গ দ্বীপকে ‘টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে’ বলে দাবি করা হয়।
ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে এর আগে হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান।
সূত্র : রয়টার্স