1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কক্সবাজারে দেড় কোটি টাকার মা'দকসহ ২ কারবারি গ্রে'প্তার - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কক্সবাজারে দেড় কোটি টাকার মা’দকসহ ২ কারবারি গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

কক্সবাজারে দেড় কোটি টাকার মা’দকসহ ২ কারবারি গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন : কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ২ কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার মহুরিপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) ও কক্সবাজার সদর নয়াপাাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে আবদুর রহিম (৪৭)। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক কারবারিদের ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি অটোরিক্সা যোগে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আনোয়ারা থানার কালা বিবি দিঘির মোড়ে অভিযান চালিয়ে একটি অটোরিকশা আটক করে।এসময় ২ যাত্রীকে তল্লাশি করে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০পিস ইয়াবা উদ্ধার করে। ২ কারবারিকে গ্রেপ্তার ও অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, র‌্যাব-৭ এর অভিযানে গ্রেপ্তার ২ মাদক কারবারিকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)