দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার লেবাননের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।খবরে বলা হয়, নাবাতিয়েহ জেলার জাওতার আল-শারকিয়াহ এলাকায় একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে ভারী মেশিনগানের গুলি ছোড়া হয়। একই জেলায় নাবাতিয়েহ আল-ফাওকার একটি এলাকায় ড্রোন হামলা চালানো হয়।জারমাক ও কাফর রুম্মানের মধ্যবর্তী একটি খোলা এলাকায় গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মারজায়ুন জেলাতেও হামলা চালানো হয়। তাল্লুসা শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কাবা ও রাব থালাথিনের মধ্যবর্তী এলাকাতেও আরেকটি বিস্ফোরণ ঘটে।
এ ছাড়া হুলা শহরের একটি নার্সিং হোম ইসরায়েলি বাহিনী ধ্বংস করেছে বলে জানা গেছে।দক্ষিণ লেবাননের আল-মানসুরি এলাকায় যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। হাদাথা ও হারিসের মধ্যবর্তী এলাকায় কামানের গোলাবর্ষণও করা হয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে মোট ৪ হাজার ৩৫২ জন নিহত এবং ১২ হাজার ৩১৮ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সূত্র: শাফাক নিউজ