1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হরমুজ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দা'বি অ'স্বীকার ইরানের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

হরমুজ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দা’বি অ’স্বীকার ইরানের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

হরমুজ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দা’বি অ’স্বীকার ইরানের

হরমুজ প্রণালি দিয়ে গত ১৪ দিনে যুক্তরাষ্ট্র ১৩ কোটি ব্যারেল তেল পরিবহন করেছে, এমন দাবি অস্বীকার করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।শনিবার এক বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এত বিপুল পরিমাণ তেল পরিবহনের খবর সঠিক নয়।এর আগে হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেন, যুক্তরাষ্ট্রের জন্য হরমুজ প্রণালি খোলা রয়েছে। তিনি আরও বলেন, ওয়াশিংটন নৌ অবরোধ পুনরায় চালুর পর ইরান তার উপকূল থেকে সরাসরি কোনো তেল রপ্তানি করতে পারেনি।

২৮ আগস্ট হোয়াইট হাউস জানিয়েছিল, সাম্প্রতিক কয়েক মাসে প্রায় ৭৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী প্রায় ১ হাজার ৫০০ বাণিজ্যিক জাহাজ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তায় হরমুজ প্রণালি পার হয়েছে।তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, হরমুজ প্রণালির ওপর এখনো ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত অনুমতি ছাড়া জাহাজ চলাচলে নিষেধাজ্ঞাও বহাল থাকবে।সূত্র: শাফাক নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)