1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কেন্দুয়ায় বা'কপ্রতিবন্ধী নারীকে ধ'র্ষণের অভিযোগে মা'মলা - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কেন্দুয়ায় বা’কপ্রতিবন্ধী নারীকে ধ’র্ষণের অভিযোগে মা’মলা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

কেন্দুয়ায় বা’কপ্রতিবন্ধী নারীকে ধ’র্ষণের অভিযোগে মা’মলা

নিজস্ব প্রতিবেদন : ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ৩০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এ মামলা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।প্রতিবন্ধী হওয়ায় নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা কাউকে বলতে পারেননি ৩০ বছর বয়সী ওই নারী। তবে কান্না আর হাতের ইশারায় ঘটনার ভয়াবহতা বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে বিষয়টি পুলিশের কাছে না জানিয়ে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।অবশেষে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে ওই নারী তার চাচার বাড়ির পেছনে গোসল করতে যান। সেখানে ওত পেতে থাকা প্রতিবেশী আলম মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (২০) কৌশলে গোসলখানার ভেতরে প্রবেশ করেন।প্রায় আধাঘণ্টা পর তোফাজ্জল গোসলখানা থেকে বের হয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কয়েকজন ভেতরে গিয়ে দেখতে পান, ওই নারী কান্না করছেন। এ সময় তিনি হাতের ইশারায় উপস্থিত লোকজনকে বোঝানোর চেষ্টা করেন যে, তোফাজ্জল তার সঙ্গে জঘন্য আচরণ করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তোফাজ্জল পলাতক রয়েছে।তবে অভিযোগ উঠেছে, এমন গুরুতর ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ঘটনা জানাজানি হলে শুক্রবার রাতে কেন্দুয়া থানা পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে পুলিশকে আগে কেউ জানাননি। পরে খবর পেয়ে পুলিশ নিজ উদ্যোগে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়ের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত তোফাজ্জল হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)