বরিশাল অফিস :দৈনিক আজকের শিরোনাম পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে মফস্বল ইনচার্জ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পত্রিকার নির্বাহী সম্পাদক আর জে রবিউল ইসলাম ফরাজী স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মো. রফিকুল ইসলামকে এ দায়িত্ব প্রদান করা হয়। পত্রিকার সম্পাদকমণ্ডলীর আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকতায় তাঁর নিষ্ঠা, দক্ষতা ও সুনাম এবং দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে বরিশাল জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে মফস্বল ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বে মো. রফিকুল ইসলাম পত্রিকার মফস্বল পর্যায়ের সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করবেন। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে পত্রিকা কর্তৃপক্ষ।
দৈনিক আজকের শিরোনাম কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে পত্রিকার সংবাদ কার্যক্রম আরও সমৃদ্ধ, গতিশীল ও বস্তুনিষ্ঠ হবে।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় মো. রফিকুল ইসলামকে দৈনিক আজকের শিরোনাম পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।