1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বরগুনায় পি'স্তল ও গু'লি উ'দ্ধার, আ'টক ৫ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বরগুনায় পি’স্তল ও গু’লি উ’দ্ধার, আ’টক ৫

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

বরগুনায় পি’স্তল ও গু’লি উ’দ্ধার, আ’টক ৫

নিজস্ব প্রতিবেদন : বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের (২৮) ভাড়াটিয়া বাসা থেকে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরীফুল ইসলাম।আটককৃতরা হলেন- নড়াইল লোহাগড়া থানার কাঠালতলী গ্রামের আলন খানের ছেলে জিহাদ খান(৩৫), বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়া ঝুড়ি গ্রামের মোকলেছ মোল্লার ছেলে হৃদয় মোল্লা(২৫), একই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে জামাল মল্লিক, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া এলাকার লিটন সিকদারের ছেলে লিমন সিকদার (২৮) ও ওই একই এলাকার সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার(২৭)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের বাসিন্দা রিয়াজ কাজীর একটি বাসা ভাড়া নেয় লিমন সিকদার নামের এক যুবক। গত রোববার লিমনের ভাড়া নেওয়া বাসায় গোপনে কয়েকজন অপরিচিত লোক আসে এবং গত তিন দিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে দেখা যায়। তাদের ঘুরাফেরা ও কথাবার্তা স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে স্থানীয় জনতা লিমন সিকদারের ভাড়া বাসায় গিয়ে তাদের পরিচয় সম্পর্কে জানতে চায়।এ সময় লিমনে বাসায় থাকা জিহাদ খাঁন হাতে পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করার চেষ্টা করে। এসময় আশেপাশের লোকজন একত্রিত হয়ে লিমনের ভাড়া বাসা থেকে তাদের আটক করে। এসময় তাদের দেওয়া তথ্যমতে, লিমনের বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তালতলী থানা পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হলে পুলিশ পিস্তল ও গুলিসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা কালবেলাকে বলেন, ‘লিমন সিকদারের বাড়িতে গত তিন দিন ধরে কয়েকজন লোক অবস্থান করছিল। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন লিমন সিকদারের বাড়িতে যাই। এ সময় পিস্তল নিয়ে জিহাদ খাঁন আমাদের তাড়া করার চেষ্টা করলে আমরা স্থানীয়রা মিলে তাদের আটক করেছি।’

তালতলী থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)