1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশ, নাগরিকদের মধ্যে বাড়ছে অসন্তোষ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট

ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশ, নাগরিকদের মধ্যে বাড়ছে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

রয়টার্স-ইপসোস জরিপ

ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশ, নাগরিকদের মধ্যে বাড়ছে অসন্তোষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জনমত জরিপে মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে ৬৪ শতাংশ তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন।চার দিন ধরে চালানো জরিপটি সোমবার (১৭ আগস্ট) শেষ হয়। চলতি মাসের শুরুর দিকে করা জরিপে ট্রাম্পের অনুমোদনের হার ছিল ৩৫ শতাংশ। নতুন জরিপের ৩৩ শতাংশ তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন এবং ২০১৭ সালের ডিসেম্বরের পর তার প্রেসিডেন্সির সর্বনিম্ন অনুমোদনের হারের সঙ্গে সমান।২০২৫ সালে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের জনপ্রিয়তা বছরের শুরুতে তুলনামূলক শক্তিশালী থাকলেও ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তা বড় ধাক্কা খায়। সংঘাতের প্রভাবে বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশে বিঘ্ন ঘটে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যায়। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প প্রশাসনের ওপরও চাপ বাড়ছে।

ট্রাম্প নির্বাচনী প্রচারে দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর তিনি প্রথমদিকে জানিয়েছিলেন, যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। তবে ইরানের প্রতিরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি প্রত্যাশার চেয়ে দীর্ঘায়িত হয়েছে এবং হরমুজ প্রণালির মধ্য দিয়ে তেল পরিবহনও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।রয়টার্স/ইপসোস জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলবে। ডেমোক্র্যাটদের মধ্যে এই মতের হার ৮৭ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৭১ শতাংশ।

অন্যদিকে মাত্র ১৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানের সঙ্গে সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয়তার এই পতন নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ও তার রিপাবলিকান দলের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। জ্বালানির বাড়তি দাম ও যুদ্ধের দীর্ঘস্থায়িত্বের প্রভাব সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ আরও বাড়াতে পারে বলে জরিপের ফলাফলে ইঙ্গিত মিলেছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)