1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মুলাদীর সফিপুর ইউনিয়নে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আদালতে মামলা - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

মুলাদীর সফিপুর ইউনিয়নে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

মুলাদীর সফিপুর ইউনিয়নে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, মুলাদী (বরিশাল):বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামে চাঁদাবাজি, হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন একই গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান সরদার।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বাদীর বসতঘরের সামনে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ সময় বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় রাজিব ফরাজী, নান্নু খান, আফজাল খান, সোহান খান, মোরশালিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
বাদীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়সহ নানা ধরনের অপকর্মে জড়িত। সর্বশেষ এ ঘটনাকে কেন্দ্র করে তিনি আদালতের দ্বারস্থ হন।
মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩৮৫, ৩৮৭, ৩০৭, ৩৫৪ ও ৫০৬(২) ধারাসহ প্রযোজ্য অন্যান্য ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)