বরিশালে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল;পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ছুফী খাজা বাবা ফরিদপুরী নকশবন্দী মোজাদ্দেদী (কুঃ ছঃ আঃ) ছাহেবের আদর্শ ও নির্দেশনাকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক মুন্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোর্শেদ হাসান জামাল।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ ফাহিম খান ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নবগঠিত মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বরিশাল জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লাসহ বরিশাল বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।