দেওয়ানগঞ্জে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বজলুর রহমানের সংবাদ সম্মেলন
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জে নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ‘মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. বজলুর রহমান। শনিবার (১৫ আগস্ট) দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের একটি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বজলুর রহমান বলেন, এনামুল হক ও তাঁর স্ত্রী মোছা. রুবিনা তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা করে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। এর মধ্যে চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলাকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
বজলুর রহমানের অভিযোগ, তাঁর বিরুদ্ধে রুবিনা এমন একটি মামলাও করেছেন, যেখানে গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছিল। তাঁর দাবি, পরবর্তী সময়ে ওই সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করেছে। এ ঘটনাকে তিনি মামলার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার কারণ হিসেবে উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে এসব মামলা দায়েরের মাধ্যমে তাঁদের সামাজিকভাবে হেয় করা এবং মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে এনামুল হক ও মোছা. রুবিনার বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।
বজলুর রহমান বলেন, তাঁরা আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো মামলা মিথ্যা ও হয়রানিমূলক প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত বিরোধে আইনের অপব্যবহার বন্ধ এবং তাঁদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বজলুর রহমান গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
লিখিত বক্তব্যে স্বাক্ষরকারী:
মো. বজলুর রহমান
পিতা: শহিদ মিয়া
সাং-বানিয়াপাড়া, পাররামরামপুর ইউনিয়ন
দেওয়ানগ।