1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
জমি সংক্রান্ত বিরোধের জেরে বানারীপাড়ায় সাউন্ড বক্স বাজিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, লুটপাট - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

জমি সংক্রান্ত বিরোধের জেরে বানারীপাড়ায় সাউন্ড বক্স বাজিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, লুটপাট

বানারীপাড়া উপজেলার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭০ Time View

জমি সংক্রান্ত বিরোধের জেরে বানারীপাড়ায় সাউন্ড বক্স বাজিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, লুটপাট

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়িতে জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে সংবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে পরিকল্পিতভাবে চালানো এই হামলায় একই পরিবারের তিন সদস্য মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় মৃত্য মোহাম্মদ আলী বেপারীর ছেলে ফজলুল হক (৫৫)  তাঁর স্ত্রী রেবেকা সুলতানা (৪৫) এবং ছেলে মোঃ রাব্বি (২৭)। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষ দেশীয় ধারালো দা ও লাঠিসোটা নিয়ে ফজলুল হকের বসতবাড়িতে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিজাম বেপারী ও তাঁর ছেলে সবুজ বেপারী, হাবিব বেপারীর ছেলে দুলাল বেপারী, ইউসুফ বেপারী ও শহিদুল বেপারী, ইউসুফ বেপারীর ছেলে ফাহিম বেপারী, শহিদুলের স্ত্রী রিপা, ইউসুফ বেপারীর স্ত্রী মোমেনা এবং নেয়ামত বেপারীর স্ত্রী ইয়াসমিন। অভিযোগ উঠেছে, ভুক্তভোগীদের আড়ালের উদ্দেশ্যে এবং আহতের ডাক  চিৎকার যাতে বাইরে না পৌঁছায়, সে জন্য হামলাকারীরা উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে এই তান্ডব চালায়। শুধু তা-ই নয়, হামলার সময় আশেপাশের বাড়ির লোকজন যাতে উদ্ধার করতে না আসতে পারে, সেজন্য সন্ত্রাসীরা পূর্বেই খালের ওপর থাকা সাঁকোটি সরিয়ে চলাচল বিচ্ছিন্ন করে দেয়।হামলাকারীরা ভুক্তভোগীদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ৮ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয়। খবর পেয়ে লবনসাড়া পুলিশ ক্যাম্পের এসআই আরাফাত দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে হামলায় ব্যবহৃত একটি দেশীয় দা উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​বানারীপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)