1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পূর্ব শ'ত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু'পিয়ে জ'খম, ঢাকায় প্রেরণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পূর্ব শ’ত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু’পিয়ে জ’খম, ঢাকায় প্রেরণ

জাকির হোসেন, বানারীপাড়া
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬১ Time View

পূর্ব শ’ত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু’পিয়ে জ’খম, ঢাকায় প্রেরণ

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারী  নামের এক ব্যক্তিকে কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে উজ্জল মিস্ত্রি, সজল মিস্ত্রি, মুক্তিযোদ্ধা স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি একত্রিত হয়ে পবিত্র বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার হাতে এবং দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তারা দুই পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
​পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তাকে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসেন। খবর পেয়ে অ্যাম্বুলেন্স থানায় পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।
​এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)