1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখ'ল করে অ'বৈধ স্থাপনা, উ'চ্ছেদের দা'বিতে এলাকাবাসীর মা'নববন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখ’ল করে অ’বৈধ স্থাপনা, উ’চ্ছেদের দা’বিতে এলাকাবাসীর মা’নববন্ধন

শাহনেওয়াজ খান সিনা ষ্টার্ফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View

চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখ’ল করে অ’বৈধ স্থাপনা, উ’চ্ছেদের দা’বিতে এলাকাবাসীর মা’নববন্ধন

শাহনেওয়াজ খান সিনা ষ্টার্ফ রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের স্বরুপনগর, খাসপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক উদ্বারের মাধ্যমে চলাচলের সুবিধা করে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরুপনগর এলাকার ভোগান্তিতে থাকা ২৫০ পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫০ পরিবারের চলাচলের জন্য টার্মিনাল হতে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্থ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল হয়ে আছে। এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নানারকম ভোগান্তি পোহাতে হয় হাজারো শিক্ষার্থী ও জনসাধারণকে। এলাকাবাসীর চেষ্টায় দীর্ঘদিন আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া তৈরি হলেও অবৈধ দখলদারদের তৎপরতায় সেটা থেমে যায়।

বক্তরা আরও বলেন, এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরী কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে বাস টার্মিনাল, উপজেলা পরিষদ, পূর্বদিকে আনসার ক্যাম্প রয়েছে। সে রাস্তা দিয়ে সাধারণ জনগণ ও স্কুল-কলেজের অনেক ছাত্র-ছাত্রী সে রাস্তা দিয়ে অনেক কষ্ট করে চলাচল করে থাকে। মানুষের প্রয়োজনে সেখানে একটি এ্যাম্বুলেন্সও যেতে পারে না। অথচ সরকারি ৩০ ফিট রাস্তা যারা অবৈধ দখল করে আছে তাদের প্রত্যেকের বসতবাড়ি জমি রয়েছে।

দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র ফয়সাল আহমেদ, স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, আব্দুর রাকিব, আফজাল হোসেন, সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)