1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রিয়াজ হ'ত্যা মা'মলা: বাদীকে প্রা'ণনাশের হু'মকি কেরানীগঞ্জে আ'সামিপক্ষের বি'রুদ্ধে ভ'য়ভীতি প্রদর্শনের অ'ভিযোগ, থানায় জিডি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

রিয়াজ হ’ত্যা মা’মলা: বাদীকে প্রা’ণনাশের হু’মকি কেরানীগঞ্জে আ’সামিপক্ষের বি’রুদ্ধে ভ’য়ভীতি প্রদর্শনের অ’ভিযোগ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৩ Time View

রিয়াজ হ’ত্যা মা’মলা: বাদীকে প্রা’ণনাশের হু’মকি কেরানীগঞ্জে আ’সামিপক্ষের বি’রুদ্ধে ভ’য়ভীতি প্রদর্শনের অ’ভিযোগ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ: প্রবাসী রিয়াজ হত্যা মামলার জেরে এবার প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মামলার বাদী নাসরিন বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আসামিপক্ষের লোকজন বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে—এমন অভিযোগ তুলে নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদী।
জিডিতে নাসরিন বেগম অভিযোগ করেন, রিয়াজ হত্যা মামলার আসামিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
জিডিতে নাসির বেপারীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে নাসরিন বেগম উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। এ কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের দায়ী করা হবে বলেও জিডিতে উল্লেখ করেছেন তিনি।
প্রবাসী রিয়াজ হত্যা মামলার ঘটনায় দীর্ঘদিন ধরে রহস্য ও নানা প্রশ্নের মধ্যে বাদীপক্ষকে হুমকির অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মামলার বাদীর অভিযোগ, হত্যাকাণ্ডের বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে তারা আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। এর মধ্যে হুমকি-ধমকির ঘটনায় তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন।
নাসরিন বেগম নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, বাদীর করা সাধারণ ডায়েরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)