স্টাফ রিপোর্টার:- আল ইমরান : গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হতাশায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহতের নাম অভি বিশ্বাস (১৭)। সে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের গোপাল বিশ্বাসের ছেলে এবং বেদগ্রাম উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সকালে এসএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে অকৃতকার্য হওয়ার খবর পেয়ে হতাশাগ্রস্ত অভি দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে নিচে নামান।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। হতাশা বা মানসিক কষ্টে থাকলে পরিবার, বন্ধু বা পেশাদারের সঙ্গে কথা বলুন। জাতীয় হেল্পলাইন: ৯৯৯