1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুরে একমাত্র  শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাস - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

উজিরপুরে একমাত্র  শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাস

উজিরপুর ( বরিশাল) প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১০ Time View

উজিরপুরে একমাত্র  শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাস

উজিরপুর (বরিশাল)  প্রতিনিধি:বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের  শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া ২১ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এতে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে শতভাগ।

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ সাফল্যের খবর জানা যায়। শতভাগ পাসের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, অংশ নেওয়া ২১ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার হয়েছে ১০০ শতাংশ। এর মধ্যে তিনজন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে।

তবে শতভাগ পাসের সাফল্য এলেও প্রত্যাশিত ফল না পাওয়ায় কিছুটা হতাশ বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা হালদার বলেন, “আমরা শতভাগ পাস করেও খুব বেশি খুশি নই। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের অনেক শিক্ষার্থী এ প্লাস (A+) পাবে। কিন্তু ফলাফলে তিনজন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। শতভাগ পাসের সাফল্যে আমরা আনন্দিত হলেও প্রত্যাশিত ফল না পাওয়ায় কিছুটা হতাশ। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা শিক্ষার্থীদের প্রতি আরও বেশি মনোযোগ দেব।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষকরা সমন্বিতভাবে কাজ করবেন।

এ বিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ সুমন চৌধুরী বলেন, “শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ পাসের ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয়। একটি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সকল পরীক্ষার্থী কৃতকার্য হওয়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে শতভাগ পাসের পাশাপাশি ভালো গ্রেড ও এ প্লাসের সংখ্যা বাড়ানোর দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ সাফল্যের জন্য অভিনন্দন জানাই এবং আগামীতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করছি।”

শতভাগ পাসের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে আগামী বছর আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এ প্লাসসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)