1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের নবম ও সমাপনী লটারির অর্থ প্রদান সম্পন্ন - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের নবম ও সমাপনী লটারির অর্থ প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২০ Time View

বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের নবম ও সমাপনী লটারির অর্থ প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের (বিআইপিএফ) উদ্যোগে পরিচালিত ‘সক্রিয় সঞ্চয় কার্যক্রম’-এর নবম ও সমাপনী লটারির বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট অনুষ্ঠিত লটারিতে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান মেহেদী বিজয়ী হন। পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর হাতে ৩ হাজার ৬০০ রিয়াল প্রদান করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ডিসেম্বর ২০২৫ সালে শুরু হওয়া এ সঞ্চয় কার্যক্রমটি টানা নয় মাস স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়। নবম লটারির মাধ্যমে কার্যক্রমটির সফল সমাপ্তি ঘটে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর জে রবিউল ইসলাম ফরাজী, সভাপতি মো. দবিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন হামিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম হাসান নিলয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর জে রবিউল ইসলাম ফরাজী বলেন, সদস্যদের আস্থা ও সহযোগিতার কারণেই নয় মাসব্যাপী এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে আরও বৃহত্তর সঞ্চয় ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভাপতি মো. দবিরুল ইসলাম বলেন, এ কার্যক্রম পারস্পরিক বিশ্বাস, ঐক্য ও সহযোগিতার একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সদস্যদের নিয়ে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

সঞ্চয় কার্যক্রমে অংশগ্রহণ করেন মো. দবিরুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মো. কাউসার হোসেন হামিদ, মো. ইমরান হাসান মেহেদী, মো. মোফাজ্জল হোসেন, মো. রেজাউল করিম, আর জে রবিউল ইসলাম ফরাজী, মো. আল আমিন, মো. ইব্রাহিম হাসান নিলয় এবং মো. ইব্রাহিম।

শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সঞ্চয় কার্যক্রমে অংশ নেওয়া সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে আরও বৃহত্তর জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)