1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
২ মাস পর অ'পহৃত কিশোরী উ'দ্ধার, প্রধান আ'সামি গ্রে'প্তার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

২ মাস পর অ’পহৃত কিশোরী উ’দ্ধার, প্রধান আ’সামি গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

২ মাস পর অ’পহৃত কিশোরী উ’দ্ধার, প্রধান আ’সামি গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন : হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহৃত এক কিশোরীকে প্রায় দুই মাস পর উদ্ধার করেছে র‌্যাব-৯। এ ঘটনায় প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মুরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরাফাত ইসলাম মাধবপুর উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা।র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরীকে দীর্ঘদিন ধরে অভিযুক্ত বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ৪ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার পর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সিপিএসসি সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মুরারচর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।র‌্যাব জানায়, উদ্ধার হওয়া কিশোরী এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, অপহরণ মামলার তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)