1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ঝালকাঠিতে চু'রি করতে এসে গৃহবধূর কামড়ে আ'ঙুল হা'রাল চো'র - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ঝালকাঠিতে চু’রি করতে এসে গৃহবধূর কামড়ে আ’ঙুল হা’রাল চো’র

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

ঝালকাঠিতে চু’রি করতে এসে গৃহবধূর কামড়ে আ’ঙুল হা’রাল চো’র

নিজস্ব প্রতিবেদন : ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে চুরি করতে এসে গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় চোরের দল ঘরে থাকা দুটি মোবাইল নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।মঙ্গলবার (০৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে বাড়ির মালিক মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা চোরদের আটকানোর চেষ্টা করেন। এ সময় এক গৃহবধূ একজন চোরকে জাপটে ধরলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

পরিবারের দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে চোরটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওই গৃহবধূ তার হাতে কামড় দেন। এতে চোরের একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাইরে অবস্থান করা সহযোগীরা ঘরে ঢুকে তাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)