আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাফসহ শরিফা বেগম (৩৮) ও জুনিয়ারা বেগম (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের মেয়ে শরিফা বেগম ও অপরজন একই উপজেলার কালিগঞ্জ মালোপাড়া এলাকার তজলুর মেয়ে জুনিয়ারা বেগম।
শনিবার (১ আগষ্ট) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৩১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রেহাইচর বীরশেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু( মহানন্দা সেতু) টোল ঘর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সদর উপজেলার মহানন্দা সেতু টোল ঘরের পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে শরিফা বেগম ও জুনিয়ারা বেগম নামে দুই নারী কে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাফ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আসামিদের নামে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও গ্রেফতারকৃত আসামিদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।