আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে সিএনজি দেশীয় অস্ত্রসহ রাসেল (২৭) রুবেল (২২) কালু সোনাদ্দী ওরফে কানু ডাকাত নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন,ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার বিদুর ছেলে রাসেল, শিবগঞ্জ উপজেলার দারিগাছা এলাকার বাদলের ছেলে রুবেল ও একই উপজেলার পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার কসিমুদ্দিনের ছেলে কালু সোনাদ্দী ওরফে কানু ডাকাত।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেসনোটের মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ,এর নির্দেশক্রমে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার ১২টা ৪০ মধ্যরাতের দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন কানসাট গোমস্তাপুর মহাসড়ক এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় শিবগঞ্জ উপজেলার মিনু বাজার এলাকার পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে রাসেল, রুবেল ও কালু সোনাদ্দি ওরফে কানু ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ তাদের কে আটক করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডাকাতি আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।