1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আনন্দ ভ্রমণেই শে'ষ যাত্রা: শাপলা বিলে ডু'বে তরুণ পর্যটকের মৃ'ত্যু - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

আনন্দ ভ্রমণেই শে’ষ যাত্রা: শাপলা বিলে ডু’বে তরুণ পর্যটকের মৃ’ত্যু

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

আনন্দ ভ্রমণেই শে’ষ যাত্রা: শাপলা বিলে ডু’বে তরুণ পর্যটকের মৃ’ত্যু

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ও দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাতলা লাল শাপলা বিলে ঘুরতে এসে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২১) নামে এক তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাকিবুল ইসলাম পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে সাতলা লাল শাপলা বিলে বেড়াতে এসে একপর্যায়ে রাকিবুল ইসলাম নৌকা থেকে পড়ে যান। কিছুক্ষণ পর তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

ঘটনার বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “সাতলা লাল শাপলা বিলে একজন পর্যটকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। সবাইকে জলাশয়ে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্ষা মৌসুমে লাল শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত দর্শনার্থী সাতলা শাপলা বিলে ভিড় করেন। তবে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মাঝে-মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়দের দাবি, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বিল এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ড, প্রশিক্ষিত উদ্ধারকর্মী, লাইফ জ্যাকেট, উদ্ধার সরঞ্জাম এবং নিয়মিত প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা জরুরি। সচেতনতার পাশাপাশি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা গেলে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)