1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বানারীপাড়ায় চাঁ'দাবাজি মা'মলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কু'পিয়ে ও পি'টিয়ে জ'খম - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বানারীপাড়ায় চাঁ’দাবাজি মা’মলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কু’পিয়ে ও পি’টিয়ে জ’খম

বরিশাল বানারীপাড়া
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

বানারীপাড়ায় চাঁ’দাবাজি মা’মলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কু’পিয়ে ও পি’টিয়ে জ’খম

বরিশাল বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন বৃদ্ধ

 মোক্তার শিকদার,তার ছেলে মুজাহিদুল হক (মুরাদ শিকদার) ও মুরাদের ছেলে মাহমুদুল হাসান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার শিকদার বলেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। এমনকি নদীতে ফেলে চুবিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে এসব সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় একই এলাকার ,ইমরান,এনামুল, আজিজার,মাইনুল,হোসনেয়ারা,তানিয়া, সালমাসহ ৫/৬ জন।
হামলায় আহত চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার বাদী মুরাদ শিকদার বলেন, শনিবার সকালে লোকজনসহ আসামীরা শাবল, বাংলা দা ও হাতুড়ি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে হামলায় আহত হয়ে আমি ও আমার ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা বাদী হয়ে এর আগে বানারীপাড়া থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলাম। যার মামলা নং জিআর ৬৮/২৬। এই মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালিয়েছে।
তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবিঃ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন গুরুতর আহত বানারীপাড়ার ইলুহার গ্রামের বৃদ্ধ মোক্তার হোসেন সিকদার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)