1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বি'রোধের জেরে হা'তাহাতি, নি'হত ১ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বি’রোধের জেরে হা’তাহাতি, নি’হত ১

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বি’রোধের জেরে হা’তাহাতি, নি’হত ১

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জমি কট-বন্ধকীর টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের হাতাহাতিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পুকুর খননের মাটি স্তূপ করে রাখার উদ্দেশ্যে প্রতিবেশী কালামের ছেলে রবিন, মুন্টুর একটি জমি এক বছরের জন্য কট-বন্ধক নেওয়ার প্রস্তাব দেন। উভয় পক্ষের মধ্যে বছরে ২১ হাজার টাকায় চুক্তি হলেও অভিযোগ রয়েছে, ছয় মাস পার হয়ে গেলেও রবিন কোনো টাকা পরিশোধ করেননি। পাওনা টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার একটি স্থানীয় সালিশ বৈঠকের আয়োজন করা হলেও অভিযুক্ত পক্ষ সেখানে উপস্থিত হয়নি।

পরদিন শনিবার সকালে মুন্টুর আপন ভাই ঝুন্টুর সঙ্গে কালামের দেখা হলে সালিশে অনুপস্থিত থাকার কারণ জানতে চান ঝুন্টু। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, কালাম জোরে ধাক্কা দিলে ঝুন্টু মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত ঝুন্টুর ছেলে সোহান বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে এজাহারভুক্ত আসামি কালামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে সোহান বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, তারা ওই জমি কখনো ভোগ করেনি। তবে সময় অতিবাহিত হওয়ায় বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের কাছে তিন হাজার টাকা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় কালাম নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ময়নাতদন্ত শেষে রোববার বাদ আসর নিহতের মরদেহ দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)