বিশেষ প্রতিনিধি:- আল ইমরান : গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার কোটালীপাড়ার একটি মৎস্য আড়তে এই অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ।
অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ পাওয়ায় আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দকৃত সব মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।
মৎস্য আইন অনুযায়ী পিরানহা চাষ, বিক্রি ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই মাছ দেশীয় প্রজাতির মাছ ও জলজ পরিবেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ মাছের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।