1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হ'ত্যাকান্ডের মূল আ'সামীকে গ্রে'ফতার করেছে পুলিশ  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হ’ত্যাকান্ডের মূল আ’সামীকে গ্রে’ফতার করেছে পুলিশ 

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭০ Time View

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হ’ত্যাকান্ডের মূল আ’সামীকে গ্রে’ফতার করেছে পুলিশ

আবুল বাশার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আলোচিত ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামী মো: মনিরুল ইসলাম কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গত বুধবার (২২ জুলাই) রাত ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে রাজশাহী জেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ানগুন্তি পানিহার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম, চর আলাতুলী ইউনিয়নের রানীনগর বিলকান্দি গ্রামের মৃত সৈবুর রহমান ওরফে হরাগুদা’র ছেলে।

জানা গেছে, গত ১০ জুন দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুরে গ্রাম্য সালিশে দুপক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী প্রতিপক্ষের আঘাতে নিহত হোন। এ ঘটনায় নিহত ইব্রাহিম আলীর পিতা মো: শওকত আলী ৪৬ জনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, মাদক চোরাকারবারিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও তিনি আরও বলেন ইতিমধ্যে এজাহারভুক্ত ৫জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। আদালত থেকে ৩৭ জন আসামী জামিনে রয়েছেন, বাকি পলাতক আসামীদের ধরতে পুলিশের অভিযন অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)