শাইনিং স্টার্স কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ও প্রথম শ্রেণির টিচার্স-প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- আল ইমরান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল বাজার সংলগ্ন শাইনিং স্টার্স কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি ফলপ্রসূ টিচার্স-প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ তারিখে স্কুল প্রাঙ্গণে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা, আচরণ, নিয়মিত উপস্থিতি, শেখার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আন্তরিক আলোচনা হয়।
মিটিংয়ে বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবার ও বিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। শিক্ষকরা শিশুদের মেধা বিকাশে বিদ্যালয়ের পরিকল্পনা তুলে ধরেন এবং অভিভাবকরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অভিভাবককে ধন্যবাদ জানিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, আপনাদের সহযোগিতায় আমরা শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
মিটিং শেষে শিক্ষক ও অভিভাবকরা একসাথে শিশুদের সার্বিক উন্নতির বিষয়ে একমত পোষণ করেন।