1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মুলাদীতে রাতের আঁধারে ফলজ গাছ কেটে তাণ্ডব, অভিযোগের পরও তদন্ত নেই: বিচার চান বৃদ্ধ কৃষক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

মুলাদীতে রাতের আঁধারে ফলজ গাছ কেটে তাণ্ডব, অভিযোগের পরও তদন্ত নেই: বিচার চান বৃদ্ধ কৃষক

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২১৯ Time View

মুলাদীতে রাতের আঁধারে ফলজ গাছ কেটে তাণ্ডব, অভিযোগের পরও তদন্ত নেই: বিচার চান বৃদ্ধ কৃষক

নিজস্ব প্রতিবেদক,  বরিশালের মুলাদী উপজেলার দক্ষিণ গাছুয়া এলাকায় গভীর রাতে পৈতৃক ওয়ারিশি সম্পত্তিতে থাকা একাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো তদন্ত শুরু হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ মো. অলিল বেপারী (৭৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিট থেকে ৬ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ গাছুয়া গ্রামের পৈতৃক ওয়ারিশি সম্পত্তিতে থাকা ৪টি নারিকেল গাছ, ১৮টি সুপারি গাছ, ১টি জামগাছ ও ২টি আমগাছ কেটে ফেলা হয়। এতে তার প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী অভিযোগে প্রতিবেশী মো. বেলায়েত হোসেন (৩৭)-এর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে পৈতৃক ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধ চলমান থাকায় এই ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে মো. অলিল বেপারী বলেন, আমি একজন বৃদ্ধ মানুষ। আমার পৈতৃক সম্পত্তির গাছ কেটে বড় ক্ষতি করা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে কোনো তদন্ত করেনি। আমি সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
স্থানীয়দের দাবি, এমন ঘটনার দ্রুত তদন্ত না হলে এলাকায় বিরোধ আরও বাড়তে পারে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি মুলাদী থানার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)