সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী মো. রবিউল হোসেন বাবলু নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, সর্বশেষ তিনি সৌদি আরবের মক্কার খাখিয়া ও আজিজিয়া এলাকায় কর্মস্থলে থাকার কথা জানিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বর্তমানে বন্ধ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, কেউ যদি তাঁর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নিখোঁজ ব্যক্তির তথ্য:
নাম: মো. রবিউল হোসেন বাবলু
মোবাইল: +966 56 081 4302
মানবিক আবেদন: সৌদি আরবে অবস্থানরত কোনো প্রবাসী ভাই যদি ছবিতে থাকা ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।