নাজমুল হক মুন্না : ৭ই সফর ১৪৪৮ হিজরি উপলক্ষে জাকের পার্টির সু-মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী শাহসূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবসকে সামনে রেখে বরিশালের বানারীপাড়া উপজেলায় দাওয়াতি মিশন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল জেলা মহানগরের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মন্টু সিকদার, আলমগীর হোসেন, নওয়াজিস বিন মিজান নাসিফ, মোঃ মিলন হোসেন এবং ফরহাদ আহমেদ সিয়াম।
সভায় ওফাত দিবস যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা এবং প্রস্তুতিমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।