1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
জাতীয় সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি জয়নুল আবেদীন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

জাতীয় সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

জাতীয় সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি জয়নুল আবেদীন

 

নিজস্ব প্রতিবেদক |জাতীয় সংসদে সোমবার ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

 

গঠিত কমিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন।

 

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭-এর সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

 

অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. খালেদ হোসেন মাহবুব এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন।

 

নবগঠিত এসব সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নীতিগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)