1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে বিশেষ অ'ভিযানে গাঁ'জাসহ দুই মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে বিশেষ অ’ভিযানে গাঁ’জাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কাউখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

কাউখালীতে বিশেষ অ’ভিযানে গাঁ’জাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) ভোররাতে কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় দেলোয়ার হোসেন জমাদ্দারের ছেলে সোহেল জমাদ্দার (৪০) এবং একই এলাকার রশিদ হাওলাদারের ছেলে মিল্টন হাওলাদার (৩৮)-কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাদের পিরোজপুরের আদালতের প্রেরণ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী অফিসার এসআই মোঃ মহিউদ্দিন বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন
বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী বা মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত কাউখালী গড়তে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)