1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গোমস্তাপুরে পুলিশের পৃথক অ'ভিযানে মা'দকসহ দুই মা'দক কারবারি আ'টক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

গোমস্তাপুরে পুলিশের পৃথক অ’ভিযানে মা’দকসহ দুই মা’দক কারবারি আ’টক

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২১ Time View

গোমস্তাপুরে পুলিশের পৃথক অ’ভিযানে মা’দকসহ দুই মা’দক কারবারি আ’টক

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১কেজি গাঁজাসহ আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২) কে আটক করা হয়েছে। অপর দিকে গোমস্তাপুর থানা পুলিশের আরেকটি চৌকস দল বিশেষ একটি অভিযান চালিয়ে ২১৭ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাফসহ সাহেব আলী( ৩৮) কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর এলাকার মৃত ঘাটু শেখ এর ছেলে আলম হোসেন ওরফে আলম মেম্বার ও অপরজন একই উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর এলাকার শামসুদ্দিন এর ছেলে সাহেব আলী।

 শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম এর সার্বিক তত্ত্বাবধানে গোমস্তাপুর থানার এস.আই জেনারুল শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১০ জুলাই রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে আলম হোসেন ওরফে আলম মেম্বার কে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা একটি নিল রংয়ের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

এ সময় দ্বিতীয় অভিযানে,শুক্রবার ১০ জুলাই ভোর আনুমানিক ৪ টা ২৫ মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিক্তিতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা কামারপাড়া গ্রামের বারোদুয়ারি রেল ঘুন্টির পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে সাহেব আলীর কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ২১৭ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাফ উদ্ধারসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা।

গোমস্তাপুরর থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)