1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কিশোরগঞ্জে নি'খোঁজের ১০ দিন পর মাসুদের গ'লিত ম'রদেহ উ'দ্ধার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কিশোরগঞ্জে নি’খোঁজের ১০ দিন পর মাসুদের গ’লিত ম’রদেহ উ’দ্ধার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

কিশোরগঞ্জে নি’খোঁজের ১০ দিন পর মাসুদের গ’লিত ম’রদেহ উ’দ্ধার

নিজস্ব প্রতিবেদন : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নিখোঁজ অটোরিকশাচালক মাসুদ মিয়ার (৪২) গলিত মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ভৈরব উপজেলার কালিপুর গ্রামের পাশের মেঘনা নদী থেকে বস্তাবন্দি একটি গলিত মরদেহ উদ্ধার করে ভৈরব নৌ-পুলিশ। নিহত মাসুদ মিয়া বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আসাদ মেম্বারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি মরদেহটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা দেখে মাসুদের স্বজনরা তাকে শনাক্ত করেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।পরিবারের সদস্যরা জানান, গত ১৯ জুন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মাসুদ মিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময়েও তার সন্ধান না মেলায় ২৩ জুন বাজিতপুর থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার জানান, মাসুদ ঢাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি মৌসুমি ফল বিক্রিও করতেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে এসে কয়েকদিন অবস্থান করে আবার ঢাকায় ফিরে যেতেন। তার পরিবারে চার মেয়ে ও এক ছেলে রয়েছে।

বাজিতপুর থানার ওসি এসএম শহীদুল্লাহ বলেন, ‘মঙ্গলবার (২৩ জুন) একটি নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়েছিল। তবে যেহেতু মরদেহ ভৈরব এলাকায় উদ্ধার হয়েছে, তাই পরবর্তী আইনি কার্যক্রম ও মামলা সংশ্লিষ্ট থানাতেই হবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।’

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)