1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯ Time View

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন : গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দল নামিয়েও দাপুটে জয় তুলে নিয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। লিওনেল মেসি বদলি হিসেবে নেমে আরও একটি গোল করেন। ফলে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে বিশ্বকাপে প্রথমবার খেলা জর্ডানের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে রিজার্ভ খেলোয়াড়দের সুযোগ দেন এবং কয়েকটি কৌশলগত পরীক্ষাও চালান। তবু পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের।ম্যাচের শুরুতেই জিওভানি লো সেলসো দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর লাউতারো মার্তিনেজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও শেষ দিকে বদলি হিসেবে নেমে আরেকটি দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। তার গোলেই ৩-১ ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপে মেসির দুর্দান্ত ছন্দও অব্যাহত রয়েছে। তিন ম্যাচে ছয় গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার তিনি। জর্ডানের বিপক্ষেও নিচু শটে দেয়ালের ফাঁক গলে করা তার ফ্রি-কিকটি ছিল অনবদ্য। নকআউট পর্বের আগে তাকে পুরোপুরি আত্মবিশ্বাসী ও চাপমুক্ত বলেই মনে হচ্ছে।হারের পরও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডান। তবে গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলার পারফরম্যান্স হতাশাজনক ছিল। বিশেষ করে দুটি ফ্রি-কিক থেকেই গোল হজম করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।অন্যদিকে আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তিনি ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন, তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তার সময়টা বেশ হতাশারই।

গ্রুপপর্বে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা এবার রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে এবারের টুর্নামেন্টের চমক কেপ ভার্দের। আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এই ম্যাচে শিরোপাধারীরা ফেবারিট হিসেবেই মাঠে নামবে। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করা হচ্ছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)