1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে  এক ব্যবসায়ীকে ই'য়াবাসহ আ'টক করে তিন মাসের বিনাশ্রম কা'রাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে  এক ব্যবসায়ীকে ই’য়াবাসহ আ’টক করে তিন মাসের বিনাশ্রম কা’রাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত

কাউখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩২ Time View

কাউখালীতে  এক ব্যবসায়ীকে ই’য়াবাসহ আ’টক করে তিন মাসের বিনাশ্রম কা’রাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাউখালী থানা পুলিশ। অভিযানে উত্তর বাজারের লেপ-তোষকের দোকানের স্বত্বাধিকারী আব্দুর রশিদ হাওলাদার ছেলে ব্যবসায়ী মোঃ আব্দুল রাজ্জাক (৪২)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, এসআই মোঃ জিয়াউল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন,
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,
মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। কাউখালী উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে আইনের আওতার বাইরে রাখা হবে না।
সচেতন এলাকা বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত হলে যুবসমাজ রক্ষা পাবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। আমরা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত
 জানাই। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম একসঙ্গে চললে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)