1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধা'ক্কা, সাবেক মেম্বারসহ নি হত ২ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধা’ক্কা, সাবেক মেম্বারসহ নি হত ২

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৩ Time View

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধা’ক্কা, সাবেক মেম্বারসহ নি হত ২

নিজস্ব প্রতিবেদন : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার সিয়াম (৩০) ও খলিলুর রহমান মেম্বার (৬৫) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালীকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং খলিলুর রহমান মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে।তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।নিহত খলিলুর রহমান মেম্বারের ভাতিজা লিটন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় তার চাচা খলিলুর রহমান, ফুলমিয়া ও মুসলিম উদ্দিন কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর থেকে একটি খোলা ট্রাকে ধনিয়া ও সরিষাবোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ১২টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বাতিসা কালীকাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সিয়াম নিহত হন এবং চালকসহ ট্রাকে থাকা আরও চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান মেম্বার মারা যান।চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)