1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা  তরুণ উদ্যোক্তা শান্তর গ্রীষ্মকালীন লাউ চাষে স্বাবলম্বিতার স্বপ্ন - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা  তরুণ উদ্যোক্তা শান্তর গ্রীষ্মকালীন লাউ চাষে স্বাবলম্বিতার স্বপ্ন

কাউখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৩ Time View

কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা  তরুণ উদ্যোক্তা শান্তর গ্রীষ্মকালীন লাউ চাষে স্বাবলম্বিতার স্বপ্ন

কাউখালী প্রতিনিধি : পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করে স্বাবলম্বী হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে ও কাউখালী সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৃষি উদ্যোক্তা সাকিবুল ইসলাম শান্ত।
উপজেলা কৃষি অফিসের পরামর্শে এসএসিপি প্রকল্পের আওতায় ৫০ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন লাউ চাষ করেছেন তিনি। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার করে রাসায়নিক সারের পরিবর্তে নিজস্বভাবে উৎপাদিত কেঁচো সার এবং কীটনাশকের পরিবর্তে হলুদ আঠালো ফাঁদ ও ফেরোমোন ট্র্যাপ ব্যবহার করছেন এই তরুণ কৃষি উদ্যোক্ত।
কৃষি উদ্যোক্তা সাকিবুল ইসলাম শান্ত জানান, গত বছর লাউ চাষ করে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। এ বছর ইতোমধ্যে প্রায় ৩ হাজার টাকার লাউ ও লাউশাক বিক্রি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৬০ থেকে ৭০ হাজার টাকার লাউ ও লাউশাক বিক্রির আশা করছি। কৃষিকাজ থেকে অর্জিত অর্থ দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি পরিবারের প্রয়োজনেও সহায়তা করছি।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করা সম্ভব নয়। আমি প্রমাণ করতে চাই, আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করলে একজন শিক্ষার্থীও কৃষিকে আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে পারে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে। শান্ত সেই উদ্যোগেরই একজন সফল উদাহরণ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা বলেন, সাকিবুল ইসলাম শান্ত একজন উদ্যমী ও পরিশ্রমী তরুণ কৃষি উদ্যোক্তা। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তিনি পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ করছেন। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে কেঁচো সার, ফেরোমোন ট্র্যাপ এবং হলুদ আঠালো ফাঁদের ব্যবহার কৃষির জন্য অত্যন্ত ইতিবাচক। তার এ উদ্যোগ অন্য তরুণদেরও কৃষিমুখী হতে উৎসাহিত করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাকিবুল ইসলাম শান্ত সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। একজন কলেজ শিক্ষার্থী হয়েও তিনি কৃষিকে পেশা ও আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা কৃষি অফিস সবসময় তার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বৃদ্ধি করা সময়ের দাবি। সাকিবুল ইসলাম শান্ত দেখিয়ে দিয়েছেন যে শিক্ষার পাশাপাশি কৃষিতেও সফল হওয়া সম্ভব। তার মতো উদ্যোগী তরুণরা শুধু নিজেদের স্বাবলম্বী করছে না, বরং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং অন্যান্য তরুণদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।
স্থানীয়দের মতে, সাকিবুল ইসলাম শান্তের এ সফল উদ্যোগ উপজেলার শিক্ষিত তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহার করে তিনি যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)