1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাশিয়ানীতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাশিয়ানীতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৫ Time View

কাশিয়ানীতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- আল ইমরান : পবিত্র ইদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের আয়োজনে এ ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। ইদের আনন্দকে ভাগাভাগি করতে তরুণদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক-সাহিত্যক ও কাবি সাবরিনা শুভ্রা, জেলা খাদ্য কর্মকর্তা শরীফ তারিকুজ্জামান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, কাশিয়ানী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের সভাপতি মাহফুজর রহমান মফিজসহ কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া মাঠে উপস্থিত ছিলেন, কাশিয়ানী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল খান, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুসহ প্রমুখ।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সাংসদ জনাব সেলিমুজ্জামান সেলিম। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে দুই দল মাঠে নামায় দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। ইদের ছুটিতে এমন আয়োজনে স্থানীয় ফুটবলপ্রেমীরা ব্যাপক সাড়া দেন।

আয়োজক রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)