1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের দাবি, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের দাবি, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক::
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫১ Time View

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের দাবি, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করেছে দেশটির বিরোধী ঘরানার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবিকে অস্বীকার করেছেন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার কার্যালয়ে জমা দেওয়া পদত্যাগপত্রে অভিযোগ করেছেন যে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সরকার ও প্রেসিডেন্টকে কার্যত দূরে রাখা হয়েছে। এর ফলে সৃষ্ট পরিস্থিতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ক্রমশ রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে অধিক প্রভাব বিস্তার করছে বলে তিনি উল্লেখ করেছেন।

 

সংবাদমাধ্যমটির দাবি, বর্তমান পরিস্থিতিতে সরকার পরিচালনা ও সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

 

এদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগের খবরকে “মিডিয়া গেম” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বেসামরিক সরকার ও সামরিক-নিরাপত্তা কাঠামোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে টানাপোড়েনের নানা ইঙ্গিত পাওয়া গেছে। তবে পদত্যাগের খবর সত্য হলে তা দেশটির ক্ষমতার কেন্দ্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলবে।

 

উল্লেখ্য, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের সরকার বা সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)