1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধানে আশ্বাস দিলেন এমপি সান্টু - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধানে আশ্বাস দিলেন এমপি সান্টু

নাজমুল হক মুন্না ::
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৭ Time View

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধানে আশ্বাস দিলেন এমপি সান্টু

নাজমুল হক মুন্না : :বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে এবং ডা. মোঃ নাজমুস সাকিবের সঞ্চালনায় সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উজিরপুর পৌরসভার প্রশাসক মহেশ্বর চন্দ্র মন্ডল, স্বাস্থ্য কমপ্লেক্সের টিআইসি ডা. মোঃ মাইদুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও সেবিকারা।

আলোচনা সভায় বক্তারা হাসপাতালের নতুন ভবন নির্মাণ, ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন, অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন প্রতিস্থাপনসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)