1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইউএনও’র শক্তির উৎস গ্রাম পুলিশ — স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইউএনও’র শক্তির উৎস গ্রাম পুলিশ — স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা

নাজমুল হক মুন্না ::
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬২ Time View

ইউএনও’র শক্তির উৎস গ্রাম পুলিশ — স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা

নাজমুল হক মুন্না, উজিরপুর:গ্রাম পুলিশই উপজেলা নির্বাহী কর্মকর্তার শক্তির উৎস। অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের মানুষ হয়ে ঢুকে পুলিশ হয়ে বের হতে হবে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার গোয়েন্দা হিসেবেও কাজ করবে।” — এমন মন্তব্য করেছেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা।

রবিবার (২৪ মে) সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

প্রধান অতিথি উপমা ফারিসা আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মানুষের শ্রদ্ধা ও সম্মান অর্জনের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষকে সর্বোচ্চ সহায়তা প্রদান এবং গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি নিজেদের নিরাপত্তার প্রতিও সচেতন থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, “একা কাজ নয়, দশে মিলে করি কাজ—হারি জিতি নাহি লাজ।” ইউনিফর্মের মর্যাদা অক্ষুণ্ন রেখে সকল গ্রাম পুলিশ সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমন্বয়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ, উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)