1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৭ Time View

কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সঠিক সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বর্জ্য নিষ্পত্তি বিষয়ে পিরোজপুরের কাউখালীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার ইমাম, মোয়াজ্জেম ও খতিবদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সহকারী পরিচালক মোঃ আতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম।
বক্তারা বলেন, কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি অনুসরণ এবং সময়মতো লবণ প্রয়োগের মাধ্যমে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব। তারা আরও বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি মূল্যবান সম্পদ। তাই সঠিক নিয়মে সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এর অর্থনৈতিক মূল্য রক্ষা করা সকলের দায়িত্ব।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে প্রতি বছর অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এ ক্ষতি রোধে ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই প্রত্যন্ত এলাকার মানুষও যেন চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম জানতে পারে এবং তা অনুসরণ করে।
তিনি আরও বলেন,
চামড়া সংরক্ষণে দ্রুত লবণ ব্যবহার, পরিষ্কার স্থানে সংরক্ষণ এবং বর্জ্য যথাযথভাবে অপসারণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)