1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও শো অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও শো অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৭ Time View

কাউখালীতে গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও শো অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী পারভিন আক্তার। এ সময় গ্রাম আদালতের বিভিন্ন সেবা, বিচার কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য এর উপকারিতা তুলে ধরে ভিডিও প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আহসান কবির বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রামের মানুষকে আইনগত সেবা সম্পর্কে আরও সচেতন করে তুলবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। তাই এই সেবাকে আরও জনপ্রিয় করতে জনসচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)