1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফারজানা আইরিন  - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফারজানা আইরিন 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৩ Time View

কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফারজানা আইরিন 

কাউখালী প্রতিনিধি :পিরোজপুরের কাউখালীতে ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন কাউখালী সদর ইউনিয়নের ২৫ নং কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আইরিন। উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীলতা, শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও সৃজনশীল পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফারজানা আইরিনকে এ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, “ফারজানা আইরিন একজন দক্ষ, পরিশ্রমী ও সৃজনশীল শিক্ষিকা। তিনি শিক্ষার্থীদের পাঠদানে নতুন নতুন কৌশল প্রয়োগ করে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার এ অর্জন অন্য শিক্ষকদেরও উৎসাহিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমেই প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে। ফারজানা আইরিনের এই অর্জন কাউখালীর জন্য গর্বের। আশা করি তিনি ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)