জাকির হোসেন, বানারীপাড়া:বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদারের শুভ জন্মদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে এই জন্মদিন পালন ও কেক কাটার আয়োজন করা হয়। যুবদল সভাপতি সুমন হাওলাদারের জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সংবাদমাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুর খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, জামাল রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি, ফারুক মল্লিক, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, মিজান ফকির উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, জাকির হোসেন, সাধারণ সম্পাদক, বানারীপাড়া উপজেলা প্রেস ক্লাব।
ইলিয়াস শেখ, সভাপতি, পৌর প্রেসক্লাব। দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, সিনিয়র সহ-সভাপতি সোহরাব তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন তালুকদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকির।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য: বাকপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল,চাখার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব মজিবুর হক,বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রব মল্লিক,সৈয়দকাঠী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদ মৃধা। অনুষ্ঠানে বক্তারা উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হালদারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করেন। কেক কাটা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং তৃণমূল যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।