1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, প্রধান শিক্ষক আল মামুন খান, মোখলেছুর রহমান, শামসুন্নাহার, মোঃ মনিরুজ্জামান সহ শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। যা মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। উদ্বোধনী খেলায় পারসাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে দিনের অন্য খেলায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন,
এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)